শিরোনাম
জবি প্রতিনিধি | ০৮:০২ পিএম, ২০২১-০৬-২৯
পুরান ঢাকার কলতাবাজারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ জুন) বেলা সাড়ে দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এই মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই দাবির সাথে একাগ্রতা পোষণ করে মানববন্ধনে অংশগ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা ওই ছাত্রীর শ্লীলতাহানিতে দোষীদের অতিদ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানায়। এছাড়াও ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি বিশ্বিবদ্যালয়ের প্রশাসনের প্রতি। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সাবেক শিক্ষার্থী সফিকুল ইসলাম বলেন , একটা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে যদি রাত ৯ টায় বাসায় ফিরতে এমন হেনস্তার শিকার হয় এটা খুবই লজ্জার বিষয়। দুদিন পেরিয়ে গেলে পুলিশ প্রশাসন এখনো কোনো অপরাধীকে সনাক্ত করতে পারে নাই। আমাদের কোনো হল নেই যা একটা হয়েছে, কবে নাগাদ চালু হবে তাঁর নিশ্চয়তা নেই। আমাদের জোর দাবি বিশ্ববিদ্যালয় আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হোক না হলে কঠোর আন্দোলনের ডাক দেন শিক্ষার্থীরা। উল্লেখ্য, গত রোববার পুরান ঢাকার কলতাবাজার এলাকায় রাত সাড়ে ৯টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী লকডাউনের কারণে প্রয়োজনীয় বাজার নিয়ে বাসায় ফিরছিলেন। এসময় কবি নজরুল কলেজের পাশে উইনস্টন গলিতে প্রবেশ করলে নির্জন রাস্তার সুযোগে আক্রমণ করে এক যুবক। এসময় সেই ছাত্রীর চিৎকারে ঢাকা মহানগর মহিলা কলেজের দিকে দৌঁড়ে পালায় ছেলেটি। এঘটনায় ভুক্তভোগী সেই ছাত্রী প্রথমে সূত্রাপুর থানার সাধারণ ডায়েরি ও পরে মামলা করেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited